খিলাফতের পতনে মুসলিমবিশ্ব কী হারালো ?
— হানীন ইলদারম
১৯২৪ সালে পতন হয়েছে উসমানি খিলাফতের । আজ হলো খিলাফত পতনের প্রায় নব্বই বছর ।
আসুন , দেখি ! এই নব্বই বছরে আমরা কী কী হারালাম ? ১৯৪৮ সালে ফিলিস্তিন
দখল করল সন্ত্রাসী ইহুদীরা । এতে এ যাবত আনুমানিক শহীদ হয়েছেন , ১৯ লক্ষ
মুসলমান । উদ্ধাস্তু হয়েছেন প্রায়
৫০ লক্ষ মুসলমান । ১৯৪৭ সালে যখন
পাকিস্তান প্রতিষ্ঠা হয় তখন নিহত হয়েছিলেন প্রায় ১ কোটি মুসলমান । ইটালী
লিবিয়া আক্রমণের সময় শহীদ হন প্রায় ৫ লক্ষ মুসলমান । ১৯৭১ সালে
বাংলাদেশ জন্মের সময় নিহত হোন আরো ৩০ লক্ষ মুসলমান । চেচনিয়ায় এ যাবত
শহীদ ৫ লক্ষ । বসনিয়ায় ১০ লক্ষ । বার্মায় ১৫ লক্ষ । আফগানিস্তানে
রাশিয়া-আমেরিকা মিলে ২৫ লক্ষ । ইরাকে ইরান- আমেরিকার সাথে কয়েকবারের
লড়াইয়ে নিহতের সংখ্যা ১৫ লক্ষ । জিংজিয়াংয়ে ১৫ লক্ষ । ফিলিপাইনে ৫ লক্ষ
। আফ্রিকার বিভিন্ন দেশে ৩০ লক্ষ । কাশ্মীরে ৫ লক্ষ । ভারতে ১০ লক্ষ
।বুলগেরিয়া , কসাভো , আলবেনিয়া সহ ইউরোপের বিভিন্ন দেশে আরো ১০ লক্ষ ।
সিরিয়ায় বাশারের বাপ হাফিজের আমল থেকে এখন পর্যন্ত ২ লক্ষ ।
তাছাড়া ইয়েমেন , লেবানন , তুর্কমেনিস্তান , উজবেকিস্তানসহ বিভিন্ন মুসলিম দেশে আরো ১০ লক্ষ । তাহলে বুঝা গেলো খিলাফত পতনের
পর ৯০ বছরে মুসলমানদের নিহতের সংখ্যা হলো প্রায় আড়াই কোটি , উদ্ধাস্তু
আনুমানিক ৫০ কোটি । হারানো মুসলিম ভূ-খন্ড হলো ফিলিস্তিন , জিংজিয়াং ,
মিন্দানাও , দক্ষিণ সুদান , পুর্বতিমুরসহ আরো অনেক ভূমি । আর মিসরের
গণহত্যার কথাতো জানাই আছে ।
আসুন , এবার দেখি খিলাফত থাকাকালে আমাদের অবস্থা কী ছিল ?
জেনে রাখা প্রয়োজন যে , নবীজীর ইন্তেকালের পর
ধারাবাহিকভাবে প্রায় সোয়া তেরশ বছর পর্যন্ত খিলাফত ছিল । মধ্যখানে একবার
তাতারীরা যখন বাগদাদে অবস্থিত আব্বাসি খিলাফত ধ্বংস করেছিল তখন ১২৫৮ – ৬১
পর্যন্ত মুসলমানদের
কোনো খলীফা ছিলেন না । এই সাড়ে তেরশ বছরে
মুসলমানদের যেসব রক্তপাত হয়েছিল তার মধ্যে উল্লেখযোগ্য হলো ঃ- খেলাফতে
রাশেদার আমলে এবং উমাইয়া আমলে বিভিন্ন লড়াইয়ে অনুমানিক দেড় লক্ষ ।
ক্রুসেডাররা বায়তুল মুকাদ্দস দখলের
সময় ১ লক্ষ এবং পরবর্তী লড়াইয়ে আরো ২ লক্ষ ।
তাতারী সয়লাবে বোখারা , সমরকন্দ , শীরাজ , বাগদাদ এবং দামেস্কে অনুমানিক
৫০ লক্ষ । স্পেনে ২০ লক্ষ । আরো বিভিন্ন লড়াইয়ে অনুমানিক আরো ৫০ লক্ষ ।
তাহলে বুঝা গেলো খিলাফত থাকাকালে সোয়া তেরশ বছরে মুসলমানদের নিহতের সংখ্যা
হচ্ছে প্রায় ১ কোটি ২৫ লক্ষ । ভু-খন্ড হারিয়েছি স্পেন । ইসলামের
ছায়াতলে এসেছে স্পেন
এবং ইউরোপের দানিয়ুব নদী পর্যন্ত এবং বর্তমান
মুসলিমবিশ্ব । আর খিলাফত ছাড়া মাত্র ৯০ বছরে আমাদের নিহতের সংখ্যা হলো
আড়াইকোটি । বিজয় করেছি শূন্য (০) ভুমি । হারিয়েছি অসংখ্য মুসলিম ভূ-খন্ড
।
তাই আমাদের উচিত , একবার আমেরিকা , আরেকবার রাশিয়া , অন্যবার চীনের উপর নির্ভর না করে অতি তাড়াতাড়ি খিলাফত প্রতিষ্ঠা করা ।
কারণ নবীজী বলেছেন , " খিলাফত আবার আসবে নবুওতের আদলে ! "[1](মুসনাদে আহমদ
, মিশকাত) নতুবা আমাদের নিহতের সংখ্যা এবং হারানো ভু-খন্ডের তালিকা
বাড়তেই থাকবে । এবার বুঝতে পারছেন তো খিলাফতের পতনে আমরা কী কী হারালাম ।
এটা ইতিহাস অধ্যয়নের পর আমার আনুমানিক হিসাব , তাই কোনো বইয়ের সুত্র দিতে
পারব না । শুধু এতটুকু বলব ,আপনারা ইতিহাস পড়ুন , তাহলে বুঝতে পারবেন ,
আমার পরিসংখ্যান কতটুকু সঠিক ।
[1](বিভিন্নসুত্রে বর্ণিত রেফারেন্সসহ পুর্ণ হাদীস -)
1 - تكونُ النُّبُوَّةُ فيكم ما شاء اللهُ أن تكونَ، ثم يَرْفَعُها اللهُ -
تعالى -، ثم تكونُ خلافةٌ على مِنهاجِ النُّبُوَّةِ ما شاء اللهُ أن
تكونَ، ثم يَرْفَعُها اللهُ - تعالى -، ثم تكونُ مُلْكًا عاضًّا، فتكونُ ما
شاء اللهُ أن تكونَ، ثم يَرْفَعُها اللهُ - تعالى -، ثم تكونُ مُلْكًا
جَبْرِيَّةً فيكونُ ما شاء اللهُ أن يكونَ، ثم يَرْفَعُها اللهُ - تعالى -،
ثم تكونُ خلافةً على مِنهاجِ نُبُوَّةٍ . ثم سكت . . .
الراوي: النعمان بن بشير المحدث:الألباني - المصدر: تخريج مشكاة المصابيح - الصفحة أو الرقم: 5306
خلاصة حكم المحدث: إسناده حسن
٢-الراوي: النعمان بن بشير المحدث:الهيثمي - المصدر: مجمع الزوائد - الصفحة أو الرقم: 5/191
خلاصة حكم المحدث: رجاله ثقات
٣-الراوي: حذيفة بن اليمان المحدث:العراقي - المصدر: محجة القرب - الصفحة أو الرقم: 175
خلاصة حكم المحدث: صحيح
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন